
স্পেন ও অ্যান্ডোরার দর্শকদের জন্য ২০৩০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে বিনোদন জগতের এই জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, ‘বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে।’
পর্তুগাল ও মরক্কোর সাথে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এ ছাড়া টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
নেটফ্লিক্সেও এক বিবৃতিতে বলা হয়, ‘চুক্তির অংশ হিসেবে স্পেনে প্রতিটি ম্যাচের দিনের একটি করে ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ থাকবে।’
স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে, স্পেনের একটি জাতীয় ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলও স্পেনের সব ম্যাচ এবং ফাইনালসহ আরো কয়েকটি ম্যাচ সম্প্রচার করবে।
লাইভ ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে জনপ্রিয় টেলিভিশন সম্প্রচারকদের সাথে প্রতিযোগিতায় নামার নেটফ্লিক্সের কৌশলকে আরো জোরদার করবে এই চুক্তি।
সাবস্ক্রিপশনভিত্তিক এ প্ল্যাটফর্মটি প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ সম্প্রচারের সুযোগ পেতে যাচ্ছে।
এর আগে, যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








