
রমনার কাকরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে এনাম রসুল (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এনাম রসুল পটুয়াখালীর কুমারখালী এলাকার মরহুম শওকত আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কাকরাইলের ১৯ নম্বর প্লটের ৬৭/৮ নম্বর বাসার অষ্টম তলায় বসবাস করতেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা কাকরাইলের ১৯ নম্বর প্লটের ৬৭/৮ নম্বর বাসার অষ্টম তলায় যান। সেখানে বাথরুমের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, ওই বাসার দারোয়ান আব্দুল হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে এনাম রসুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








