
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন নিশ্চিত করে জানান, তাদেরকে সোমবার তেজগাঁও বিভাগের আওতায় থাকা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই পৃথক অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের অধীনে থাকা মোট ছয়টি থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১ জন আসামিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এছাড়া তেজগাঁও থানা ১৯ জন, হাতিরঝিল থানা আটজন, শেরেবাংলা নগর থানা পাঁচজন, আদাবর থানা পাঁচজন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ৭১ জনের মধ্যে রয়েছেন মো: হাসান (২২), মো: সাগর হোসেন (১৯), সাগরিকা আক্তার বন্যা (২০), মো: মনির হোসেন (২৭), মো: জনি (২৮), মো: মামুন (২৮), মো: রাব্বি (৩০), মো: সোহাগ (২২), মো: ফারুক হাসান (১৯), মো: রবিউল ইসলাম (২০), মো: সোহেল (৩৫), আনিসুর রহমান (৩৬), মো: ফারদিন (১৮), মো: জসিম গাজী (৪২), জুয়েল (২৭) ও মোছা: কল্পনা (২৬) সহ অন্যরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








