
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৮১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ মোট ৩২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিসহ ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, ছয়টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, চারটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫২৮টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।







