
প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভসের দৃঢ়তায় ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। দ্বিতীয় দিনের শুরুতে সেই দাপট আরো বাড়ানোর ইঙ্গিতও দিচ্ছিলেন দুই ব্যাটার।
তবে হাসান মাহমুদের জোড়া আঘাতে সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। পরপর দুই বলে আমির জাঙ্গু ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজকে ফিরিয়ে দেন হাসান। তাতে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগে।
কিন্তু হ্যাটট্রিকের বলে জশুয়া বিশপকে আউট করেও শেষ পর্যন্ত সফল হননি তিনি। রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার।
দিনের শুরুতে ৮১.৪ ওভারে ১১১ রানে অপরাজিত থাকা জাঙ্গু ১৩৩ রান করে বোল্ড হন হাসানের বলে। পরের বলেই দুর্দান্ত ইনসুইংয়ে চেজকে (০) পরাস্ত করেন তিনি। ব্যাটের ভেতরের কানায় লেগে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলে ক্রিজে আসেন বিশপ। হাসানের পরের বলটি তার প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন বিশপ। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগেছিল।
তবে ২৫ বলে ২৩ রান করার পর সেই বিশপ আউট হন হাসানের বলেই। স্টাম্পড হয়ে ফেরেন তিনি। ৩০৭ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে বাংলাদেশের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন তিনি। দেশের মাটিতে এটাই প্রথম। ২ উইকেট শিকার তাসকিনের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








