দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, টেস্ট র‌্যাঙ্কিং, টেস্ট সিরিজ, কাগিসো রাবাদা, নাথান লায়ন, সিমন হারমা
উইকেট নিয়ে রাবাদার উদযাপন। সংগৃহীত

কেপটাউন টেস্টের রোমাঞ্চ শেষে ইতিহাস লিখলো দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ নিজের নামে করার পাশাপাশি ১০ বছর পর ফের টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে প্রোটিয়ারা।

Advertisement

জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিন মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নাথান লায়ন।

প্রোটিয়া স্পিনার সিমন হারমার ১৬ রানে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন ওজিদের ব্যাটিং লাইনআপ। এদিন শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন রাবাদা। প্রথম ওভারেই তুলে নেন দুটি উইকেট। পরে আরো একটি উইকেট তুলে নিয়ে টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

১৩ হাজার ৮০৮ বল করে ৩৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন কাগিসো রাবাদা। বলের হিসেবে দ্রুততম এই মাইলফলক অর্জনের রেকর্ড এখন তার কাছে। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের।

প্রথম ইনিংসে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানের সংগ্রহ পায়। জবাবে ৪২৯ রান করে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অজিরা পায় ১০০ রানের লিড। সেই লিড ভাঙতে গিয়েই চাপে পড়ে যায় স্বাগতিকরা। 

১৮৫ রানে হারায় ৫ উইকেট। তবে এরপর রিকেলটন ও মুল্ডারের ব্যাটে বদলে যায় ম্যাচের চিত্র। রিকেলটন ২১৯ বলে ১২টি চারের সাহায্যে করেন ১০১ রান। অন্যদিকে মুল্ডারের ১১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ২২১ বলে, যাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। 

এছাড়া মার্কেস অ্যাকারম্যান ৮০ বলে ৬২ এবং ম্যাথু ব্রিটজকে ১২১ বলে ৪৩ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩৫ রান। ফলে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

পরে সিমন হারমার ঘুর্ণিতে ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

পাশাপাশি ২০১৬ সালের জানুয়ারির পর ফের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল প্রটিয়াদের।