
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালন করা হয়েছে। এই অনুষ্ঠান তাদের দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে লক্ষ করা গেছে। এতে স্থানীয় সরকার নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় পীরগঞ্জ পাইলট স্কুল হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের মধ্যেই পাইলট স্কুল হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং নেতাকর্মীদের মাঝে বেশ উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
এ সময় তারা তাদের নির্বাচনকালীন বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন এবং আগামীদিনে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই নির্দেশনাও প্রদান করা হয়।
তাদের ভাষ্যমতে, জামায়াতে ইসলামীকে হারিয়ে দেয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরাজয় ভুলে এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে মনোযোগ দিতে চান তারা।
এজন্য উদ্ধতন নেতৃবৃন্দ তাদের স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন।







