
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে উপরোক্ত কমিটি ও পরিষদসমূহ গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট মহানগর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমির হিসেবে ড. নূরুল ইসলাম বাবুল ও ডা: মো: ফখরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে আডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতা নিয়ে দ্বীনি সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








