আনন্দ র‌্যালির মাধ্যমে সোনাগাজিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
আনন্দ র‌্যালির মাধ্যমে সোনাগাজিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন। নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে উপজেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র‌্যালির মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরের ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়।

সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খুরশিদ আলম ভূঁইয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবর ও সদস্যসচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, যুবদল নেতা এনামুল হক এনাম, আলাউদ্দিন মিন্টু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ র‌্যালিতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিশুশিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খুরশিদ আলম ভূঁইয়া বলেন, জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে আজকে আমরা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সোনাগাজীতে উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে খেলা অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে খেলতে যাবে।