
কুমিল্লার বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রনি (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার পূর্ণমতি বাগানবাড়ি এলাকার চান মিয়া মেম্বারের মার্কেটের সামনে স্মার্ট হেয়ার সেলুনসংলগ্ন বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেফতার মো: রনি (২৬) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের টাকই পশ্চিমপাড়া গ্রামের মো: আব্দুল মতিন ও শাহানারা বেগমের ছেলে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই মো: শামসুল হক পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি রনিকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
ওসি লুৎফুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে বুড়িচং থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








