
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
শনিবার (৩১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ২১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিক্যালে তিন, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৭৭ জনের মধ্যে হবিগঞ্জে ৩৬২, সুনামগঞ্জে ২০১, সিলেটে ২০৫ ও মৌলভীবাজারে ৭৮ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








