
মুন্সিগঞ্জ সদরে মুন্না মৃধা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না বাড়ি থেকে বের হন। শুক্রবার ভোরে নিজ বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি তছলিম উদ্দিন জানায়, নিহত মুন্না মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। মাদক কারবারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








