
নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি/বিএআরআই) অবদান, বর্তমান আগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্য পরিকল্পনা শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বারি উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি বারি’র প্রধান কার্যালয়ের সামনে এসে পৌঁছালে কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রালয়ের সচিব, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, গাজীপুর জেলা প্রশাসক (ডিসি), গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ও ইনস্টিটিউটের বিজ্ঞানীবৃন্দ তাকে স্বাগত জানান। এরপর বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন, বৃক্ষরোপণ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি প্রদর্শনীর স্টলসমূহ ঘুরে দেখেন।
মতবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণার পরিধি আরো বিস্তৃত এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তার বক্তব্যে ফসলের সংরক্ষণ ও কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারি’র মহাপরিচালক ড. মো: মঞ্জুরুল কাদির। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বারি’র অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্য পরিকল্পনাবিষয়ক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো: মোশাররফ হোসেন মোল্লা।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগ, শাখার সিনিয়র বিজ্ঞানী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








