
নওগাঁর পোরশায় হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
বুধবার (১৪ অক্টোবর) নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মনিরুল নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মরহুম আফসার আলীর ছেলে।
জানা গেছে, রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর কাপালির মোড় নামক স্থানে ঢাকাগামী সোনারতরী বাসে অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুলের বিরুদ্ধে পোরশা থানায় মামলা ও মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








