ভারতীয় মদ, আটক
ভারতীয় মদসহ আটক মো: জাকির হোসেন। নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪৬ বোতল মদসহ মো: জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর ইটালুকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মো: শাহানুর আলম সঙ্গীয় ফোর্সসহ চর ইটালুকান্দা গ্রামের মো: সবুর আলীর বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়িটি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪৬ বোতল মদ জব্দ করা হয়।
এ ঘটনায় জাকির হোসেনকে আটক করা হয়।

রৌমারী থানা ওসি মো: কাউসার আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। অফিসিয়াল প্রক্রিয়া শেষে আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।’