
চট্টগ্রামের মিরসরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের আওতাধীন ছোটফরিংগা বিওপি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রামগড় ৪৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় চোরাচালানবিরোধী বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির করতে বিজিবি কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








