
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, টমেটো, জিরা, ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা জব্দ করা হয়। জব্দ চোরাচালানের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করা হয়। জব্দ চোরাচালানের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








