ফ্যামিলি কার্ড
বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স । নয়া দিগন্ত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. আলমগীর, উপজেলা বিএনপির (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হাই, প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব পালনের বিষয়েও আলোচনা হয়।