গাঁজা, কিশোর, মাদক, গ্রেফতার
গাঁজাসহ গ্রেফতার দু’জন। নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক কিশোর ও অপর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত কিশোর মোরসালিনকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (কিশোর শোধনাগার) পাঠানো নির্দেশ দেন।

এর আগে শনিবার দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা-পুলিশের একটি দল দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের ময়মনসিংহগামী একটি বাসে অভিযান চালিয়ে সুমন ওরফে সজল দাস (২৮) ও মো: মোরসালিন চৌধুরী (১৪) নামে দু’জনকে গ্রেফতার করে ব্যাগ তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এজাহারে ১৪ বছরের মোরসালিনকে 'আইনের সাথে সংঘাতে জড়িত শিশু' হিসেবে উল্লেখ করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে।