পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলায় পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌর এলাকার বৈশ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত মিজানুর রহমান পৌর এলকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মিজান মাদকাসক্ত ছিল। সম্ভবত নেশার ঘোরে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পার বলে অনেকে ধারণা করছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, সংবাদ পেয়ে পুকুর থেকে মিজানুর রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর হয়তো মৃত্যুর কারণ জানা যাবে।