মা ইলিশ
মিরসরাইয়ে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। নয়া দিগন্ত

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বুধবার মধ্যরাত থেকে নদ-নদী ও অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব মাছ ধরা বন্ধ হচ্ছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। মিরসরাই উপজেলার নদীপথের অভয়াশ্রম ও সংশ্লিষ্ট নদ-নদীতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে নদ-নদী ও অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব মাছ ধরা বন্ধ হচ্ছে।

নিষেধাজ্ঞার সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন। রাত ১২টার পর থেকে নদ-নদীতে অভিযান চালানোর প্রস্তুতিও নেয়া হয়েছে।

মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মিরসরাই উপজেলায় তালিকাভুক্ত ১ হাজার ৫০০ জেলে পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ইলিশ আহরণ থেকে বিরত থাকেন এবং পরিবার নিয়ে কষ্টে না পড়েন, সে জন্য সরকারের খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হয়।’

তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞার সময়ে নদীতে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাছের আড়ত, বাজার ও পরিবহনেও নজরদারি থাকবে। লক্ষ থাকবে কেউ যেন কোনোভাবেই মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির সুযোগ না পান।