
সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নগরীর মদীনা মার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত আয়োজিত কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভা শেষে স্থানীয় নাগরিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল বলেন, ‘সারাদেশের মতো সিলেটেও ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে এবং সম্মিলিতভাবে চেষ্টা চালালে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
ড. নূরুল ইসলাম বাবুল বলেন, পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে আমি সবার সাথে সমন্বিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
জালালাবাদ থানা জামায়াতের আমির ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীনের পরিচালনায় সমাবেশে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট আজিম উদ্দিন, জামায়াত নেতা আশফাক আহমদ চৌধুরী আনাস, মঈনুল ইসলাম চুন্নু, মাওলানা খলীলুর রহমান, ফয়সল আহমদ আব্দুল মজিদ, শামসুর রহমান, জালালাবাদ থানা জামায়াত এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








