যুবলীগ, গ্রেফতার 
গ্রেফতার যুবলীগ নেতা রবিউল হোসেন রনি। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতা রবিউল হোসেন রনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রবিউল ওই এলাকার ওয়ারত উল্লার ছেলে ও মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। 

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, গ্রেফতার রবিউলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।