জামায়াত
বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ। নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো: অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক মো: আবদুল মতিন। 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া ও দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: রুহুল আমিন।

সমাবেশ পরিচালনা করেন বুড়িচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: আবুল হোসাইন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সাইফুল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: কবির হোসেন, মো: ফারুক চৌধুরী, পৌর আমির মো: তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: জাকারিয়া খান এবং উলামা বিভাগের উপজেলা সভাপতি হাফেজ ওবায়দুস ছোবহান মামুন সাঈদী।

সমাবেশে বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের ভূমিকা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।