বিজিবি
মুন্সিপুর বিওপি। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। 

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর এবং ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ, সাত হাজার ৬৮০ পিস ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, চার হাজার ৫৯০ পিস বিভিন্ন ওষুধ, ৬৩০ পিস ইনজেকশন, ৩৬ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভায়াক্রাম ট্যাবলেট, চার কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩টি চায়না দোয়ারী জাল, ১২ পিস কসমেটিক্স এবং চারটি থ্রি-পিস। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তকে অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।