ওয়ালটন
আছমা সুলতানা রীমার হাতে তুলে দেন চিত্রনায়ক আমিন খান, মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মানসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তারা। নয়া দিগন্ত

দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় তিনি এই বিশাল উপহার পান।

Advertisement

রীমার উপহার পাওয়া পণ্যের দীর্ঘ তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। একটি মাত্র ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে আনন্দের বন্যা বইছে। পাশাপাশি পুরো এলাকাতেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রীমার হাতে এসব পণ্য তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো: ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, সম্প্রতি বন্দর নগরীর বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে ওয়ালটনের শোরুম ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। কেনার পর নিয়ম অনুযায়ী তার নাম, মোবাইল নম্বর ও বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনের পরপরই ওয়ালটন থেকে তার মোবাইলে এসএমএসের মাধ্যমে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার খবর জানানো হয়।

উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করে আছমা সুলতানা রীমা বলেন, ‘ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনের মতো দামী ও প্রয়োজনীয় এতগুলো পণ্য উপহার পাব, তা সত্যিই অবিশ্বাস্য। ওয়ালটনের দেয়া উপহারে আমার ঘর সত্যিই ‘হাউজফুল’ হয়ে গেছে। আমাদের পরিবারে আনন্দের জোয়ার এনে দেয়ার জন্য ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। রয়েছে বিদেশ ভ্রমণ ও নিশ্চিত ক্যাশব্যাকসহ নানান আকর্ষণীয় উপহার। বিক্রয়োত্তর সেবা দ্রুত ও স্বয়ংক্রিয় করতে গ্রাহক ডাটাবেজ তৈরির লক্ষ্যে ওয়ালটন নিয়মিত এই ক্যাম্পেইনের আয়োজন করে আসছে।