হাইজ্যাক, আতঙ্ক, বোমা, হুমকি, এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জরুরি অবতরণ,
এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ। সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে নয়া দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট হাইজ্যাকের আশঙ্কা ও বোমার হুমকি দেয়া বার্তা পাওয়ার পর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে ঘুরিয়ে দেয়া হয়েছে। 

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায়। ফ্লাইটটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পর সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, এআই-২০৩০ ফ্লাইটটি সকাল ৯টা ৩৫ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে আইসোলেশন বেতে নেয়া হয় এবং কর্তৃপক্ষ পুরো ঘটনাটি তদন্ত শুরু করে। প্রাথমিক তল্লাশিতে বিমানের সার্বিক পরিচালন ব্যবস্থা স্বাভাবিক পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৯টার দিকে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে কয়েক সেকেন্ডের জন্য একটি জরুরি সংকেত পায়। পাইলট ‘স্কোয়াক ৭৫০০’ কোডটি সক্রিয় করেছিলেন। বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের শিকার হলে ট্রাফিক কন্ট্রোলকে গোপনে সতর্ক করার জন্য আন্তর্জাতিকভাবে এই ট্রান্সপন্ডার কোড ব্যবহার করা হয়।

বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা সকল যাত্রী নিরাপদ রয়েছেন এবং তাদের নামিয়ে আনা হচ্ছে। বর্তমান পরিস্থিতি পুরোই স্বাভাবিক। পুলিশ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বোমার হুমকি পাওয়ার পরেই এই জরুরি অবতরণের ঘটনা ঘটে।