
জাপানের পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের শুরুর দিকে আঘাত হানা টাইফুন দুজুয়ানে মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়োদো নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর লাশ এবং টোকিওর চিবা প্রিফেকচারে পানির নিচে তলিয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, এখনো নিখোঁজ থাকা চারজনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নিহত নয়জনের মধ্যে ছয়জন চিবা প্রিফেকচারে এবং তিনজন কানাগাওয়া প্রিফেকচারে প্রাণ হারিয়েছেন।
আগস্ট ও সেপ্টেম্বরের শুরুর দিকে ভারী বৃষ্টিপাত ও বন্যার কবলে পড়ার পর টাইফুনে চিবা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি








