
ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের নীতিতে যুক্তরাষ্ট্র কোনো পরিবর্তন আনেনি বলে জানিয়েছেন মার্কিন একজন কর্মকর্তা।
রাশিয়ার আসন্ন হামলা সম্পর্কে সতর্ক না করার অভিযোগে কিয়েভ ওয়াশিংটনের সমালোচনা করার পর বুধবার (১৪ অক্টোবর) তিনি এ কথা বলেন।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ইউক্রেনের মতো মিত্র ও অংশীদারদের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের নীতিতে যুক্তরাষ্ট্র কোনো পরিবর্তন আনেনি।’ বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








