ব্যাটারিচালিত অটোরিকশা, সড়ক দুর্ঘটনা, বৃদ্ধা, নিহত, ময়নাতদন্ত, নেত্রকোণা সদর হাসপাতাল, মর্গ
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগৃহীত

নেত্রকোণার মদনে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা উপজেলার জাওলা গ্রামের মরহুম বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম ব্যাটারিচালিত অটোরিকশা করে মদন সদরে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে পৌঁছালে একটি বাছুর রাস্তার মাঝখানে চলে আসায় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাচালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মদন থানার ওসি সালাহউদ্দীন করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।