
রাজধানীর কল্যাণপুরে বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় চারজন মারা যান। এ ঘটনায় কোনো আহত খবর পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় জানা যায়নি।
বিস্তারিত আসছে...
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








