ব্রিকস জোটের সদস্য দেশগুলো একটি যৌথ ঘোষণায় একমত হয়েছে। ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ না করে যেকোনো দেশের একতরফা যুদ্ধের নিন্দা জানানো হবে বলে জানিয়েছে চারটি সূত্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) রয়টার্সকে তারা এ তথ্য জানায়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত—এই ১০ দেশ নিয়ে গঠিত ব্রিকসের বার্ষিক শীর্ষ সম্মেলন এ সপ্তাহান্তে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। যৌথ ঘোষণায় ঐকমত্যে পৌঁছাতে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার মতপার্থক্য দূর করার চেষ্টা করেছেন। বর্তমানে উপসাগরীয় সংঘাতে দেশ দুটি পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।
চারটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবারই ব্রিকসের নেতারা যৌথ ঘোষণাটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।



