১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এ দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
এলপি গ্যাসের দাম বেড়েছে
এলপি গ্যাসের দাম বেড়েছে |ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়ালো ১ হাজার ৫৯৮ টাকা।

এর আগে গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এ দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।