কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির কাটা হাত উদ্ধার

রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চন্দ্রা সিপি কারখানা গেটের বিপরীত পাশে একটি কাটা হাত পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাটা হাতটি উদ্ধার করেন।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliakior
কাটা হাত উদ্ধার
কাটা হাত উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সিপি ফিড কারখানার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হাতটি কোনো পুরুষের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চন্দ্রা সিপি কারখানা গেটের বিপরীত পাশে একটি কাটা হাত পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাটা হাতটি উদ্ধার করেন। ঘটনার পর পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও কোনো শরীর বা সংশ্লিষ্ট কোনো ক্লু পায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, উদ্ধার হওয়া হাতটি আনুমানিক ৩৫ বছর বয়সী কোনো পুরুষের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি জীবিত নাকি মৃত ব্যক্তির হাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।