ডাসার (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের ডাসারে গোপাল মল্লিক (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত মাদককারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা পর তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার গোপাল উপজেলার নবগ্রাম শশিকর এলাকার পরলোকগত কাঞ্চিরাম মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানায়, গোপাল মল্লিক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদককারবার পরিচালনা করছেন। মঙ্গলবার ভোরে থানা পুলিশ উপজেলার শশীকর এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান মাহমুদ বলেন, ‘গোপাল মল্লিক নামে একজন মাদককারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।’



