ফেনী অফিস
ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমামগণের সচেতনতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জুমার খুতবা ও বিভিন্ন ধর্মীয় আলোচনায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরতে ইমামগণের প্রতি আহ্বান জানান।
বুধবার (৪ মার্চ) মাদক নিয়ন্ত্রণে সম্মানিত ইমামগণের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
সদর উপজেলার ফেনী মডেল মসজিদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে সংগঠক নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: নাজমুস সাকিব। ইমামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ বরকত উল্লাহ।



