ড. আব্দুল মঈন খান

ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করুন

‘ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামীতে বিএনপি সরকার গঠন করবে- তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই বলছি ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করুন।’

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদী-৫ আসনের সেরাজনগর এম এ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ড. আব্দুল মঈন খান
নরসিংদী-৫ আসনের সেরাজনগর এম এ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ড. আব্দুল মঈন খান |নয়া দিগন্ত

নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনীত ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামীতে বিএনপি সরকার গঠন করবে- তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই বলছি ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করুন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সেরাজনগর এম এ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিশাল জনসভা করেছে বিএনপি। প্রচারণার শেষ দিন সোমবার জনসভায় ৯০ ভাগ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের পক্ষে এই জনসভায় মানুষের ঢল নামে। ৯০% ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক এম এন জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমীন ভূইয়া রুহেল, সহসভাপতি ফায়জুর রহমান চেয়ারম্যান, জমিয়তে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাসেমী, সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। সভায় জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপস্থিতিতে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়েও রাস্তা এবং রেললাইনে অবস্থান নেয় শত শত মানুষ।বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুলের

প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল তার বক্তব্যে বলেন- ‘আমি নির্বাচিত হলে আগামীর রায়পুরা হবে সাম্য এবং মানবতার রায়পুরা। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকল ধর্ম, সকল দল ও মতের মানুষকে নিয়ে রায়পুরায় উন্নয়নের অনন্য নজির স্থাপন করা হবে। গত ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার সুযোগ হয়েছে, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। রায়পুরা যে বিএনপির দুর্গ ভোটের মাধ্যমে তা প্রমাণ করে দিবেন। নির্বাচিত হলে রায়পুরায় হাসপাতাল এবং খেলাধুলার জন্য ক্লাব গঠন করে দেবো।’

এছাড়াও ৯০ ভাগ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে রায়পুরা আসনটি তারেক রহমানকে উপহার দেয়ার আহ্বান জানান।