জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী

ঝালকাঠিতে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

সভায় বক্তারা বলেন, জুলাইয়ের সব শক্তি যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, তাতে ফ্যাসিবাদ অনায়াসে ফিরে আসার সুযোগ পাবে। তাই সবাইকে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আয়োজন করে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আয়োজন করে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজনৈতিক নেতাসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জুলাইয়ের সব শক্তি যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, তাতে ফ্যাসিবাদ অনায়াসে ফিরে আসার সুযোগ পাবে। তাই সবাইকে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ হাফিজুর রহমান ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন।

ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম মাহমুদুর রহমান পারভেজ ও দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক সাজ্জাদুল হক।

সভায় ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক শাহিন আলম, মাহাবুব সৈকত ও জুলাই যোদ্ধা আবির লস্কর বক্তব্য রাখেন।