লোড হচ্ছে...
জুলাই গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই বছরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৭০টি মামলার কার্যক্রম চলছে। এসব মামলায় আসামি ৫৫৮ জন। এর মধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনকে মোট ২৩টি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দু’টি পৃথক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ায় রায়ের সংখ্যা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যায় এই পার্থক্য তৈরি হয়েছে।
৪ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, কালাম আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
২১ দিন আগে


