লোড হচ্ছে...
সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর অবস্থান স্পষ্ট করে একই সাথে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে কমিটি।
৪ দিন আগে

বে টার্মিনাল প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। দেশের ক্রমবর্ধমান আমদানি-রফতানি বাণিজ্যের চাহিদা পূরণ এবং বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৮ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও স্থলবন্দর চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রতিটি ক্ষেত্রে কাজের স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।
১০ দিন আগে

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা মো: আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ।
২৪ দিন আগে

বাংলাদেশের বন্দরগুলোর রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। বহু বছর ধরে এসব বন্দরকে কেন্দ্র করে নৌযান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সময়ের সাথে পৃথিবী এগিয়েছে, বাংলাদেশও এগিয়েছে। দেশের বন্দর অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বেড়েছে। এখন সময়ের চাহিদা অনুযায়ী বন্দর ব্যবস্থাপনাকে আরো উন্নত ও কার্যকর করা প্রয়োজন।
১১ অক্টোবর, ২০২৬

যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নৌযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু আন্তর্জাতিক নৌ-চুক্তিতে যোগদান বা আইন প্রণয়ন করলেই হবে না; এর সুফল নিশ্চিত করতে নিরাপদ জাহাজ, পরিচ্ছন্ন ও আধুনিক বন্দর, দক্ষ নাবিক, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোতেও অপ্রয়োজনীয় ব্যয়ের বিষয়ে সতর্কতা দেখা যায়। আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে কফিতে চিনি থাকবে কি-না, দুধ কী ধরনের হবে— এসব বিষয়ও সেখানে বিবেচনায় নেয়া হয়।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬


