লোড হচ্ছে...
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সরকারের ব্যর্থতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের জীবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করায় জনগণের উদ্বেগ বাড়াচ্ছে।’
২ দিন আগে

দেশের এই সঙ্কট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সঙ্কট মোকাবিলা সম্ভব নয়। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
৪ দিন আগে

বিএনপি সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
৪ দিন আগে

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে যথাযথভাবে পালন করা হবে।
৭ দিন আগে

২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ২৩ অক্টোবর ১৩ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচিত হওয়ায় ৪ নভেম্বর সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।
২০ দিন আগে


