লোড হচ্ছে...
১২৭ বছরের স্ট্যাম্পের যুগের অবসান হতে চলেছে। কারণ আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিসিয়াল শুল্ক ই-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ(আইআরডি) থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গত সোমবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তার অনুমোদন পাওয়া গেছে বলে আইআরডির এক সূত্র জানিয়েছে।
২৩ দিন আগে

সনাতন পদ্ধতিতে স্ট্যাম্প শুল্ক আদায়ের প্রক্রিয়াটি কেবল অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিলই নয়, বরং এটি সাধারণ নাগরিকদের জন্যও নানা ভোগান্তির কারণ। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, জাল স্ট্যাম্পের রমরমা চক্রের কারণে প্রতি বছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ ছাড়াও স্ট্যাম্প ছাপানো, আন্তর্জাতিক বাজার থেকে কাগজ আমদানি, দেশজুড়ে সংরক্ষণ এবং নিরাপদ পরিবহনে সরকারের বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়।
১৮ সেপ্টেম্বর, ২০২৬


