লোড হচ্ছে...
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে থেকে ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের ভাষ্য, গত তিন-চার দিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে ছিলেন অজ্ঞাত সেই নারী। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় উদ্ধার করা যায়নি।
২২ এপ্রিল, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামলা প্রত্যাহার করে না নেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মারধরে নূপুর খাতুন (২৭) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর সুবর্ণচরে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
আবারো বাবা-মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এর আগে শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। এবার আবার তাদের ঘরে আসছে নতুন অতিথি, বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
৫ ফেব্রুয়ারি, ২০২৬

