লোড হচ্ছে...
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না”, “সিটি কলেজে হামলা কেন, প্রশাসনের জবাব চাই”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান” এবং “সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না”।
২২ এপ্রিল, ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন...
২২ এপ্রিল, ২০২৬

রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে।
২০ এপ্রিল, ২০২৬

গরম পড়তে শুরু করেছে। দীর্ঘ সময় বন্ধ থাকা এসি আবার চালু করার আগে সার্ভিসিং করা অত্যন্ত জরুরি, কারণ বন্ধ থাকা সময়ের কারণে এসিতে নানা ত্রুটি দেখা দিতে পারে। এই ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওয়ালটনের এয়ারকন্ডিশনার সার্ভিস ম্যানেজমেন্টের প্রধান নাহিদ আলী বলেন, এসির পূর্ণ কার্যকারিতা পেতে চাইলে গরম শুরু হওয়ার সময় প্রি–চেকআপ বা প্রি–ক্লিনিং সার্ভিস করানো উচিত।
১৩ মার্চ, ২০২৬

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে শুধু আইকিউ নয়, ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের আবেগকে বোঝা ও নিয়ন্ত্রণ করা এবং অন্যের অনুভূতি উপলব্ধি করার সক্ষমতাই ইকিউয়ের মূল ভিত্তি। কিন্তু অনেক সময় কিছু আচরণ—যেমন সহজে রেগে যাওয়া, সমালোচনা মেনে নিতে না পারা বা অন্যের অনুভূতি বুঝতে ব্যর্থ হওয়া—কম ইকিউয়ের ইঙ্গিত দিতে পারে। নিচে এমন কয়েকটি লক্ষণ তুলে ধরা হলো।
৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এই সংঘাতের সরাসরি অভিঘাত পড়েছে তেল ও গ্যাসের দামে, আন্তর্জাতিক শেয়ারবাজারে এবং জাহাজ চলাচলে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির পাশাপাশি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের ওপরও বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
৩ মার্চ, ২০২৬


