লোড হচ্ছে...
মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও বেশির ভাগ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’
৪৩ মিনিট আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
৪ দিন আগে


