লোড হচ্ছে...
নওগাঁ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ এপ্রিল, ২০২৬
পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী শোভাযাত্রার আগে জামায়াতের অবস্থান তুলে ধরেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান। তিনি বলেছেন, জামায়াত পয়লা বৈশাখকে ধারণ করে এবং দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল।
১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে রাজধানীতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক আনন্দ র্যালি, যেখানে ফুটে ওঠে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত “নববর্ষের আনন্দ র্যালি” শীর্ষক এই শোভাযাত্রা ছিল ভিন্নমাত্রার সাংস্কৃতিক উপস্থাপনায় সমৃদ্ধ। গত বছরে শহীদ শরীফ ওসমান হাদির উদ্যোগে শুরু হওয়া এই র্যালির ধারাবাহিকতায় এবারের আয়োজনও তাঁকে স্মরণ করে শুরু হয়। র্যালিটি শাহবাগ (শহীদ হাদি চত্বর) থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে বিরতি নেয় এবং সেখানে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক নানা আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
১৪ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এবারের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ছিল প্রতীক, ঐতিহ্য ও সমকালীন ভাবনার এক অনন্য মেলবন্ধন। বাংলা সন ১৪৩৩ বরণ উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এবার শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পাঁচটি প্রধান মোটিফ, যার প্রতিটিই বহন করেছে আলাদা বার্তা।
১৪ এপ্রিল, ২০২৬
নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩।
১৪ এপ্রিল, ২০২৬
শুরু থেকেই চারুকলার শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। আগে এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই সময়ের সংবাদপত্র থেকে এমনটাই নিশ্চিত হওয়া যায়।
১৪ এপ্রিল, ২০২৬
বছর ঘুরে আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বৈশাখ মানেই রঙিন পোশাক, পান্তা-ইলিশ, শোভাযাত্রা, মেলা আর উৎসবের উচ্ছ্বাসে ভরা এক দিন। এই দিনটিকে ঘিরে সবার মধ্যেই থাকে আলাদা উত্তেজনা। বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর দিনভর আনন্দে মেতে থাকা-সব মিলিয়ে বৈশাখ হয়ে ওঠে স্মরণীয় একটি উৎসব।
১৪ এপ্রিল, ২০২৬
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আজ। হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক এই দিনটি নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে আবারও একত্র...
১৪ এপ্রিল, ২০২৬
পহেলা বৈশাখ মানেই ভোর থেকে শুরু হওয়া উৎসব, রোদে ঘোরা, শোভাযাত্রা, ভিড় আর সারাদিনের আনন্দ। কিন্তু এই দীর্ঘ সময় গরম, ঘাম আর ধুলোর কারণে অনেক...
১৩ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ আসতে আর মাত্র কয়েক দিন বাকি। দেশের সবচেয়ে বর্ণিল বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন সৃষ্টির উল্লাস। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে দম ফেলার সময় নেই শিক্ষক-শিক্ষার্থীদের। এবারের আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে তৈরি হচ্ছে পাঁচটি বিশেষ মোটিফ।
৮ এপ্রিল, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকার নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রায় পরিবর্তন করার পর এবার দলীয় সরকার সেটাকে বৈশাখী শোভাযাত্রা নামকরণ করলো। সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, বাংলা নববর্ষের পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ এপ্রিল, ২০২৬
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর আসন্ন পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ আয়োজনের প্রচেষ্টামূলক বক্তব্যকে সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমূলক আখ্যা দিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব...
১ এপ্রিল, ২০২৬

