লোড হচ্ছে...
মন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমাত্রিক অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেন।
৩ ঘণ্টা ১০ মিনিট আগে

মালদ্বীপের সাথে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন, মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ ঘণ্টা ২৬ মিনিট আগে

বাংলাদেশের জনসংখ্যা, তরুণ শ্রমশক্তি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীকে অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় সম্পদ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, দেশে ১৮ কোটির বেশি মানুষের বাজার রয়েছে। জনসংখ্যার গড় বয়স প্রায় ২৭ বছর। প্রতি বছর ৪০ থেকে ৫০ হাজার শিক্ষার্থী প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করছেন।
১ দিন আগে

ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতিতে সহযোগিতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শামা ওবায়েদ পাট ও পাটজাত পণ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।
২ দিন আগে

উভয় দেশ ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি চূড়ান্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
৩ দিন আগে

প্রধানমন্ত্রী বলেন, ‘জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাথে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’
৪ দিন আগে

এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা হারানোর কারণে বাংলাদেশের বার্ষিক রফতানি আয় প্রায় ৬৩৮ কোটি মার্কিন ডলার বা ২৬ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। এ আশঙ্কা বাস্তবায়িত হলে দেশের রফতানিনির্ভর শিল্প, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
৭ দিন আগে

পরিবেশমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবারে যারা জড়িত হোক, কোনো ছাড় দেয়া হবে না। আমার ছেলেও যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়, তাকে যেন প্রশাসন ছাড় না দেয়।’
৯ দিন আগে

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পানাম নগরের পথে পথে যেন জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের বাণিজ্যের অতীত! সোনারগাঁয়ের ঐতিহাসিক বণিকবাড়িগুলো ঘুরে দেখছি, যেখানে রাজকীয় স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজের ছোঁয়ায় ফুটে ওঠে এ দেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর ইতিহাস।’
১০ দিন আগে

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
১০ দিন আগে

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের স্বীকৃতি দিতে হবে। একইসাথে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকেও আরো সমৃদ্ধ করতে হবে।
১০ দিন আগে

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে বিশ্ববাণিজ্যে অস্থিরতা তৈরি হওয়ায় বিকল্প বাজার খুঁজতে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের চারটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ভিয়েতনাম।
১২ দিন আগে

ইরানের সাথে নিজেদের অন্যতম প্রধান সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে দেশটির অফিসিয়াল গাবদ-রিমেদান ও তাফতান সীমান্ত দিয়ে সব ধরনের পণ্য পরিবহন।
১২ দিন আগে

কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি নিয়ে টানাপোড়েন চললেও কৌশলগত অংশীদার ভারতের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছর দ্বিতীয়বারের মতো ভারত সফরে যাচ্ছেন। সফরে দুই দেশের দীর্ঘপ্রতীক্ষিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
১২ দিন আগে

দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
১৪ দিন আগে

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং উপযুক্ত বিক্রয়-বিপণনের সুযোগ তৈরি করে দেয়া আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
১৪ দিন আগে

শারদীয় দূর্গাপূজার সরকারি ছুটির কারণে শনিবার (১৭ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে। তাই এ সময় বেনাপোল বন্দরের সাথে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ইলিশের চালান গ্রহণ করা হবে।
১৫ দিন আগে

গত বছরের একই মাসের তুলনায় সেপ্টেম্বরে দেশটির রফতানি বেড়েছে ৩৬ দশমিক ৩ শতাংশ। ব্লুমবার্গের জরিপে বিশ্লেষকেরা রফতানি ২৫ দশমিক ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। বাস্তবে রফতানি বৃদ্ধির হার সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
১৬ দিন আগে

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে।’
১৬ দিন আগে

নতুন সেতুটি চালুর মধ্য দিয়ে বেইজিং ও পিয়ংইয়ংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া রাশিয়ার সাথে তাদের প্রথম সড়কসেতু চালু করে।
১৬ দিন আগে


