লোড হচ্ছে...
বাজারে এক কেজি চালের জন্য ভোক্তাকে যে টাকা দিতে হচ্ছে, তার পুরোটা কৃষকের হাতে পৌঁছায় না। একইভাবে আমদানি করা এক লিটার ভোজ্যতেল খুচরা দোকানে বিক্রির আগেই কয়েকটি পর্যায় অতিক্রম করে। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে ব্যয় যুক্ত হওয়া স্বাভাবিক।
১ ঘণ্টা ২৮ মিনিট আগে

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
১ দিন আগে

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
৩ দিন আগে


