লোড হচ্ছে...
২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান রুবেল। সেখানে ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন তিনি। শনিবার রাতে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই রুবেল মারা যান।
১৫ ঘণ্টা ৫৭ মিনিট আগে

এর আগে, বিগ ব্যাশে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। এবার রিশাদও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে পুরো মৌসুম খেলবেন। ফলে আসন্ন আসরে একইসাথে দুই বাংলাদেশীকে দেখা যাবে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
১৮ ঘণ্টা ৩৬ মিনিট আগে

বাঘের হামলায় তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আছেন।
১ দিন আগে

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ, ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে নেয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার বিষয়ে কমিটি গুরুত্ব দেয়।
১ দিন আগে

বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় তারা কোনো প্রকার উস্কানি ছাড়াই জমিতে কাজ করা বাংলাদেশী কৃষকদের ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।
২ দিন আগে

নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পাবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়াই এ সফরের লক্ষ্য।
৩ দিন আগে

ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান।
৩ দিন আগে

‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দ্রুততার সাথে তার লাশ দেশে আনা হয়েছে। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তার দুটি সন্তান রয়েছে।’
৩ দিন আগে

চলতি বছর বিদেশগামী কর্মীদের ছাড়পত্র নেয়ার হার বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা সমস্যা দেখা দেয়ার কারনে দিন দিন বিদেশগামী কর্মীর সংখ্যা কমছে। এর মধ্যে আবুধাবি, ইরাক, বাহরাইন, ওমান, লেবাননসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এর মধ্য সরকার নতুন করে জাপানের সাথে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে চুক্তি করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে।
৪ দিন আগে

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচারকারী চক্রের আরো দুই সদস্য পালিয়ে যান।
৪ দিন আগে

মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। এর পাশাপাশি দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের এক নীরব বিপ্লব ঘটেছে, যা চীনের পোশাক বাজারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
৫ দিন আগে

সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশী নাগরিক স্বামী-স্ত্রী নন বলে দাবি পরিবারের।
৫ দিন আগে

কারাগারে থাকার সময়ও ছেলে প্রতি রোববার পরিবারের সাথে কথা বলত। সেই নিয়মিত যোগাযোগের মধ্যেই শেষবার কথা হয়েছিল তার সাথে। কিন্তু এরপর আর কোনো খবর নয়— গণমাধ্যমের সংবাদেই জানতে পারেন ছেলের মৃত্যুর কথা।
৭ দিন আগে

গত বুধবার বাংলাদেশী নারী ও পুরুষ দুই জনের মৃত্যুদণ্ডের খবর সৌদি আরবের সংবাদমাধ্যমে এলেও সৌদি আরব কিংবা বাংলাদেশ সরকার কেউই এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেননি।
৭ দিন আগে

শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তার বোনকে মোবাইল ফোনে সাগরের মৃত্যুর খবর জানান। সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো: কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর সবচেয়ে ছোট।
৭ দিন আগে

সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি তুললেও দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা।
৮ দিন আগে

দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের মিশনের শ্রমকল্যাণ উইং থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ওই দু’জন ব্যভিচারে লিপ্ত ছিলেন। সৌদি কর্তৃপক্ষ বিষয়টিকে তাদের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে থাকতে পারে এবং সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
৯ দিন আগে

গণমাধ্যমে যে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানানো হয়নি।
১০ দিন আগে

গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারিদের বিরোধ দেখা দেয়। অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবাবিদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হন। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়।
১০ দিন আগে

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিশ্বের ২৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে দেশের গবেষক ও প্র্যাকটিশনাররা বৈশ্বিক বৈজ্ঞানিক ধারায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছেন।
১২ দিন আগে


