লোড হচ্ছে...
তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
৫ দিন আগে

অস্ট্রেলিয়ার উদ্দেশে ৩ অক্টোবর রওনা হবে বাংলাদেশ দল।
৬ দিন আগে

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আওলাদ হোসেন জানান, সকাল ৫টার দিকে খবর পেয়ে একটি গার্মেন্টসের বিপরীতে কাঁচাবাজার সংলগ্ন পাকা সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সঙ্কেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
৬ দিন আগে

এ তালিকায় রয়েছেন প্রভাবশালী বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত পরিচিত ব্যক্তিরা।
৬ দিন আগে

ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
৬ দিন আগে

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয় মন্ত্রিসভা এ ঘোষণা দেয়।
৬ দিন আগে

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়, বিভাগ ও দফতরগুলোর কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
৯ দিন আগে

পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের হামলায় সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটে নবজাতকের মৃত্যু হয়েছে; আহত মা চিকিৎসাধীন রয়েছেন।
৯ দিন আগে

দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের জোড়া গোলে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা।
৯ দিন আগে

স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে ফরিদপুর মেডিক্যাল কলেজের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের সহযোগী অধ্যাপক শাহানা পারভীন, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল-১ শাখার সহকারী পরিচালক ডা: মো: মাহমুদুর রহমান ও রাজবাড়ীর সিভিল সার্জন ডা: এস এম মাসুদকে সদস্য সচিব করা হয়েছে।
৯ দিন আগে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবে মস্কোর শীর্ষ কূটনীতিক আলোচনার পথে বাধা সৃষ্টির জন্য ইউরোপকে দায়ী করেছেন।
৯ দিন আগে

নেত্রকোনায় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মাটি খুঁড়ে নাজু আক্তার (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তার সাবেক স্বামী নুরুল আমিনের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।
১০ দিন আগে

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আজ অনেক কিশোরীকে হকি খেলতে দেখলাম। তাদের মধ্যে যে উদ্যম ও সম্ভাবনা দেখেছি, তা আশাব্যঞ্জক।
১১ দিন আগে

আগামী ৩০ অক্টোবর বিসিবির সাথে সারোয়ার ইমরানের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরই মাঝে নতুন কোচ নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ডেভিড হ্যাম্পের নামই সবচেয়ে বেশি আলোচনায়।
১২ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে। এছাড়া, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহারের বিষয়গুলো মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন তিনি।
১২ দিন আগে

টিকিটের মূল্য তুলনামূলক কম। ঢাকা-গোপালগঞ্জ সরাসরি যাতায়াতের সুযোগও রয়েছে। পদ্মা সেতু হয়ে রাজধানীর সাথে রেল যোগাযোগের কারণে স্বল্প খরচে ও তুলনামূলক নিরাপদে ঢাকায় যাতায়াতের স্বপ্ন দেখেছিলেন গোপালগঞ্জ ও আশপাশের জেলার মানুষ। বিশেষ করে কর্মজীবীদের অনেকেই আশা করেছিলেন- সকালে বাড়ি থেকে ট্রেনে উঠে ঢাকায় অফিস করবেন, আবার অফিস শেষে ট্রেনেই বাড়ি ফিরবেন; কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে পারছে না ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেন। নানা অব্যবস্থাপনায় এ ট্রেন থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা।
১৩ দিন আগে

রফিকুল ইসলাম বাবুর ভাষায়, ‘ফুটবল হোক কিংবা ক্রিকেট, কোনো দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে কোচ ও অধিনায়ককে দায়ী করা স্বাভাবিক। খারাপ পারফরম্যান্সের পর কোচকে বরখাস্ত করা হয়, অধিনায়ক পরিবর্তন করা হয়। এতে নতুন কিছু নেই।’
১৩ দিন আগে

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
১৩ দিন আগে

এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের নারী হকি দল। তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলের ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।
১৩ দিন আগে


